Shah Rukh Khan 60th Birthday: বালাই ষাট! শাহরুখ আবেগের অবসর হয় না, বয়স বাড়ে, হৃদয় তবু দফতর পাল্টায় না…
সৌমিতা মুখোপাধ্যায়: মায়ের মৃত্যুর পর মাত্র ১৫০০ টাকা হাতে নিয়ে দিল্লি থেকে মুম্বইয়ে পা রেখেছিলেন মধ্যবিত্ত পরিবারের এক ছেলে। কোনও তারকা হয়ে ওঠার স্বপ্ন নয়, শুধুমাত্র নিজেকে দেখতে চেয়েছিলেন পর্দায়। তবে অতই কী সহজ? তিনি যে অভিনেতা হতে পারেন পরিবারের কারোরই সেই ভরসা ছিল না। কিন্তু তিনি তো জেদি তাই স্কুল জীবন থেকেই অভিনয়ে হাতেখড়ি করে নিয়েছিলেন নিজেই। শুধুমাত্র তাঁর মা ভরসা রেখেছিলেন তাঁর উপর। গর্ব করে সকলকে বলতেন, ‘ছেলে আমার দিলীপ কুমার হবে।’ মুম্বইয়ে পৌঁছে যখন পোর্টফোলিও নিয়ে…

