অস্ট্রিয়ায় তৈরি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ঢুকছে কাশ্মীরে? জঙ্গিদের থেকে উদ্ধার Steyr AUG, উদ্বেগ
নয়াদিল্লি: পর পর জঙ্গি হামলা, হতাহত বৃদ্ধিতে ঘিরে বাড়ছে উদ্বেগ। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। সেই আবহেই জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হল অত্যাধুনিক বিদেশি অস্ত্রশস্ত্র, যা সেনাবাহিনীর মাথাব্যথা বাড়িয়ে তুলেছে। কারণ যে সে অস্ত্র নয়, জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে নিহত দুই জঙ্গির কাছ থেকে অস্ট্রিয়ায় তৈরি অত্যাধুিক Steyr AUG অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছে। কোথা থেকে ওই সব অস্ত্রশস্ত্র ঢুকল উপত্যকায়, উঠছে প্রশ্ন। (Jammu And Kashmir Terrorism) গত ১৭ জুলাই কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে জঙ্গিদের অনুপ্রবেশ রুখে…

