গলায় ইনফেকশন! কলকাতায় ১৪ তারিখের গানের অনুষ্ঠান পিছিয়ে ২৫ মার্চ করলেন সুনিধি চৌহান
কলকাতা: সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। তাঁর পারফরম্যান্স মানেই তো মঞ্চ কাঁপানো এনার্জি। একের পর এক হিট গান গাইতে গাইতে, তিনি মঞ্চে যখন দাপিয়ে বেড়ান, তখন তিনি যেন ষোড়শী। এহেন জনপ্রিয় সঙ্গীতশিল্পীর, লখনউ-এর অনুষ্ঠানের ছবিটা কিন্তু ছিল এক্কেবারে আলাদা। শিল্পী মঞ্চে উঠেছিলেন বটে, কিন্তু নিজের ১০০ শতাংশ দিয়ে গান গাইতে পারছিলেন না। কিছু যে একটা সমস্যা হয়েছে, খানিক পরে তা আঁচ করতে পারেন দর্শকেরাও। অনুষ্ঠান করতে করতে, গান থামিয়ে দেন সুনিধি। তাঁর গলা বসে আসছে। চোখে জল। সজল কণ্ঠে তিনি…

