৪৩-এও টানটান ত্বক, তন্বী চেহারা.. ফিট থাকতে কোন কোন নিয়ম মেনে চলেন সানি লিওন?
সানি লিওনের বয়স ৪৩ বছর। কিন্তু তা তাঁর তন্বী চেহারা আর টান টান ত্বক দেখে বোঝার উপায় নেই। কোন উপায়ে এখনও এত ফিট সানি লিওন? কী কী যত্ন নেন ত্বকের? দেখে নেওয়া যাক। সানি লিওন প্রথমেই তাঁর ত্বক পরিষ্কারের ওপর জোর দেন। কখনওই ত্বকে মেক আপ বা নোংরা নিয়ে ঘুমোতে যান না সানি লিওন। ত্বকে মেক আপ বা ময়লা থেকে গেলে তার থেকে ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে। পিম্পল থেকে শুরু করে রেডনেস বা অন্যান্য অনেক সমস্যা হতে পারে।…

