Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ময়নায় ফের বিজয়ী ডিন্ডা, ক্রীড়ামন্ত্রী হওয়ার দৌড়ে! হার হজম করতে হল শিবশঙ্কর-বিদেশ-স্বপ্নাকে
ময়নায় ফের বিজয়ী ডিন্ডা, ক্রীড়ামন্ত্রী হওয়ার দৌড়ে! হার হজম করতে হল শিবশঙ্কর-বিদেশ-স্বপ্নাকে

সন্দীপ সরকার, কলকাতা: মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে একটি হেল্থ ড্রিংক প্রস্তুতকারী সংস্থার পেস বোলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ। নজরে পড়া। ধীরে ধীরে ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নেওয়া। আইপিএলে একাধিক দলের প্রতিনিধিত্ব। বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড সংখ্যক উইকেট। অশোক ডিন্ডার কেরিয়ার যেন রূপকথার মতো। ক্রিকেট ছাড়ার পর সেই ডিন্ডাই রাজনীতির কেরিয়ারের দুরন্ত স্পেল করে চলেছেন। প্রাক্তন ফাস্টবোলার বিজেপির টিকিটে ময়না কেন্দ্র থেকে পরপর দুবারের বিধায়ক হলেন। সোমবার ১৬,২৪১ ভোটে তৃণমূলের চন্দন মণ্ডলকে হারিয়ে দিলেন তিনি। ময়না কেন্দ্রে কার্যত শুরু…

Read More

Swapna Burman TMC Candidate: অ্যাথলেটিক্স থেকে ভোটের ময়দানে পা ১২ আঙুলের মেয়ের, সোনার স্বপ্নাকে টিকিট দিয়ে মাস্টারস্ট্রোক রাজ্যের শাসক দলের
Swapna Burman TMC Candidate: অ্যাথলেটিক্স থেকে ভোটের ময়দানে পা ১২ আঙুলের মেয়ের, সোনার স্বপ্নাকে টিকিট দিয়ে মাস্টারস্ট্রোক রাজ্যের শাসক দলের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৮ সালের এশিয়াড (Asian Games 2018)। জাকার্তায় ভারতীয় অ্যাথলেটিক্সে ইতিহাস লিখেছিলেন জলপাইগুড়ির ঘোষ পাড়ার রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না বর্মণ (Swapna Burman)। হেপ্টাথলনের মতো কঠিনতম ইভেন্টে স্বর্ণপদক ছিনিয়ে এনেছিলেন স্বপ্না। প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়াড থেকে সাত ইভেন্টের মিলিত ইভেন্ট থেকে সোনা জিতেছিলেন স্বপ্না। তাঁর সোনার দৌড়ের রাস্তা ছিল রীতিমতো কাঁটা বিছানো। গোড়ালি,হাঁটু, কোমর ও দাঁতের অসহনীয় যন্ত্রণা সত্ত্বেও স্বপ্না সোনা জিতেছিলেন। দু’পায়ে ছ’টা করে বারোটা আঙুল স্বপ্নার। যা দৌড় এবং জাম্পে বিরাট সমস্যা তৈরি…

Read More