Australia Bondi Beach Shooting: ঝাঁপিয়ে হামলাকারীর হাত থেকে বন্দুক কেড়ে এখন অস্ট্রেলিয়ার জাতীয় বীর আহমেদ, প্রধানমন্ত্রী বললেন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ার বন্ডি বিচ গুলিকাণ্ডে মৃতের সঙ্গে বেড়ে হয়েছে ১৫। ইহুদিদের উত্সবে গুলি চালিয়ে দেয় ২ বন্দুকবাজ। এনিয়ে তোলপাড় গোটা অস্ট্রেলিয়া। পাশাপাশি জাতীয় হিরো হয়ে গিয়েছেন আহমেদ আল আহমেদ। কারণ বন্দুকবাজের গুলি খেয়েও তিনি ঝাঁপিয়ে পড়ে এক হামলাকারীর হাত থেকে বন্দুক কেড়ে নেন। তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। আহমেদকে সত্যিকারের জাতীয় হিরো বলেও উল্লেখ করেছেন। রবিবার সিডনির বন্ডি বিচে তখন প্রচুর মানুষ। বিচে তখন চলছিল ইহুদিদের এক ধর্মীয় উত্সব। থিকথিকে সেই…
