জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ার বন্ডি বিচ গুলিকাণ্ডে মৃতের সঙ্গে বেড়ে হয়েছে ১৫। ইহুদিদের উত্সবে গুলি চালিয়ে দেয় ২ বন্দুকবাজ। এনিয়ে তোলপাড় গোটা অস্ট্রেলিয়া। পাশাপাশি জাতীয় হিরো হয়ে গিয়েছেন আহমেদ আল আহমেদ। কারণ বন্দুকবাজের গুলি খেয়েও তিনি ঝাঁপিয়ে পড়ে এক হামলাকারীর হাত থেকে বন্দুক কেড়ে নেন। তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। আহমেদকে সত্যিকারের জাতীয় হিরো বলেও উল্লেখ করেছেন।
রবিবার সিডনির বন্ডি বিচে তখন প্রচুর মানুষ। বিচে তখন চলছিল ইহুদিদের এক ধর্মীয় উত্সব। থিকথিকে সেই ভিড়ে গুলি চালিয়ে দেয় দুই ব্যক্তি। সম্পর্কে তারা বাবা-ছেলে। বাবার বাড়ি হায়দরাবাদে। ছেলের জন্ম অস্ট্রেলিয়ায়। ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন আহমেদ আল আহমেদও। পেশায় সিরিয় বংশোদ্ভূত এক ছোট ফল ব্য়বসায়ী। হঠাত্ তিনি দেখেন তার খুব কাছেই একটি গাছের আড়াল থেকে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। কোনও সময় নষ্ট না করে গাড়ির আড়াল থেকে বেরিয়ে আহমেদ ঝাঁপিয়ে পড়েন ওই বন্দুকবাজের উপরে। ধাস্তাধস্তি করে তিনি তার হাত থেকে বন্দুক কেড়ে নেন। ততক্ষণে তারা হতে ২টি গুলি লেগেছে।
মিডিয়ায় এনিয়ে বলতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, আহমেদ আল আহমেদ অস্ট্রেলিয়ার সেরা মানুষদের একজন। তাঁর বীরত্ব সব অস্ট্রেলিয়দের কাছে প্রেরণা। তার পরেও উনি খুব নম্র মানুষ। ঘটনার সময় উনি এক কাপ কফি খাওয়ার তোড়জোড় করছিলেন। সেইসময় দেখতে পান তাঁর সামনে গুলি চলছে আর একের পর এক মানুষ মারা যাচ্ছেন। তার পরই উনি ঠিক করে ফেলেন কিছু একটা করতে হবে।
After Brown University, massive shooting was seen during the festival of Hanukkah on the Jewish people at Bondi Beach in Sydney Australia
Seen here is a brave man single handedly taking down on the shooter
Incredible pic.twitter.com/DfoFzVKYjv
— Dennis jacob (@12431djm) December 14, 2025
হাসপাতালে আহমেদের বাবা-মার সঙ্গেও দেখা করেন অজি প্রধানমন্ত্রী। পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে অ্যালবানিজ বলেন, তুমি অস্ট্রেলিয়ার হিরো। নিজের প্রাণ বিপন্ন করে অনেককে রক্ষা করেছেন। একজন সন্ত্রাসবাদীর হাত থেকে অস্ত্র কেড়ে নিয়েছেন। সবচেয়ে খারাপ সময়ে আমরা অস্ট্রেলিয়ার সেরা মানুষকে দেখলাম। হামলাকারী সাজিদ আক্রাম ও নাভিদ আক্রাম বিশ্বাস করেন একদিন দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠা পাবে।
হাসপাতালে ভর্তি হলেও আহমেদ আল আহমেদের শরীর থেকে এখনও একটা বুলেট বের করা যায়নি। ওই বুলেটটি বিঁধে রয়েছে তার বাঁ হাতের নীচে। সেটি বের করা জন্য কয়েকটি অস্ত্রপচার করতে হবে। আহমেদের আইনজীবী স্যাম ইসা সংবাদমাধ্য়মে বলেন, যতটা ভাবা হয়েছিল তার থেকে বেশি খারাপ অবস্থা আহমেদের। অনেক রক্তক্ষরণ হয়েছে। ওঁর বাঁ হাতটা নষ্টও হয়ে যেতে পারে।
সিডনি পুলিস জানিয়েছে বন্ডি বিচে হানুক্কা উত্সবে ইহুদি সম্প্রদায়ের মানুষদের লক্ষ্য করে চালানোর ঘটনায় মারা গিয়েছেন ১৫ জন। এক শিশু-সহ মোট ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দুই বন্দুকধারী ছিলেন বাবা ও ছেলে। ৫০ বছর বয়সী বাবা ঘটনাস্থলেই নিহত হন, ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬। তাঁর ২৪ বছর বয়সী ছেলে হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
নিউ সাউথ ওয়েলস পুলিস জানিয়েছে, হানুক্কার প্রথম দিন উপলক্ষে যখন শত শত মানুষ জড়ো হয়েছিলেন, তখনই এই আক্রমণ ঘটে। এটিকে সন্ত্রাসী ঘটনা বলে ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ইসরায়েলি নাগরিকও রয়েছেন।
(Feed Source: zeenews.com)
