সুটকেসে উদ্ধার রহস্যময়ীর দেহ! তদন্তে বেরিয়ে এল অবাক করা সত্যি, ফরেনসিক রিপোর্টে থ পুলিস
Bruised Body Of Woman: নির্জন রাস্তায় পরিত্যক্ত সুটকেস থেকে মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় কেঁপে উঠেছিল পুলিস প্রশাসন। খুনের রহস্য ভেদ করতে নামে ফরেনসিক দল। কিন্তু ল্যাব টেস্টের রিপোর্ট হাতে আসতেই গোয়েন্দাদের চোখ কপালে ওঠে! মানুষের লাশের বদলে স্যুটকেসের ভেতর থেকে যা উদ্ধার হল, তা জানলে আপনারও পিলে চমকে যাবে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নির্জন রাস্তায় রহস্যময় সুটকেস! খুলতেই সামনে এল হাড়হিম করা দৃশ্য। অস্ট্রেলিয়ার এক নির্জন গ্রামীণ রাস্তা। সিডনি থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে ওলেন গ্রামের পাশ…

)