‘রাত ৩টেয় ওঠা, ৫ ডিগ্রি তাপমাত্রায় বৃষ্টিতে ভিজে শ্যুট’, কেন এই কাজ করেছিলেন তাহির রাজ ভাসিন?
কলকাতা: ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘স্পেশাপ অপস ২’ (Special Ops 2)। আর এই সিরিজে আলাদাভাবে নজর কেড়েছেন যে অভিনেতা, তিনি হলেন, তাহির রাজ ভাসিন (Tahir Raj Bhasin)। থ্রিলার এই ওয়েব সিরিজে দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে তাঁর অভিনয়। তবে এতটা সহজ ছিল না এই সিরিজে অভিনয় করা। অনেক সময়েই এমন হয় যে, অভিনেতাদের শ্যুটিংয়ের সময়ের গল্পের কথা জানতে পারেন না অনেকেই। সদ্য IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে, তেমনই কিছু ঘটনার কথা শুনিয়েছেন, তাহির রাজ ভাসিন। কতটা কঠিন পরিস্থিতিতে তাঁদের…

