গাড়ি দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে কোমায় চলে যাই, মা ভেবেছিলেন আমি আর নেই: তনিশা
জমে উঠেছে ‘ঝলক দিখলা যা’। চলতি সপ্তাহে এই রিয়েলিটি শোয়ের এপিসোডটি ছিল ভীষণই আবেগঘন। চলতি এপিসোডটি ছিল বলিউডের টাইমলেস বিউটি মীনাক্ষী শেষাদ্রিকে ডেডিকেট করে। স্পেশাল এই এপিসোডের নাম রাখা হয়েছিল ‘মর্জি মীনাক্ষী কি’। এদিকে এবার এই রিয়ালিটি শোয়ে যতই দিন যাচ্ছে, ততই সকলকে চমকে দিয়ে একের পর এক পারফরম্যান্স দিচ্ছেন তনুজা কন্যা অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়। চলতি এপিসোডে নিজের পোষ্য লিওকে উদ্দেশ্য করে ‘যব কোয়ি বাত বিগর যায়ে’ গানে একটা আবেগঘন পারফর্ম করছেন তনিশা। তাঁর সঙ্গী ছিলেন কোরিওগ্রাফার তরুণ নিহালিনী।…

