Badshah’s Song: অশ্লীলতার দায়ে নেটপাড়া থেকে ডিলিট বাদশার ৮৫৭ ভিডিয়ো, এই গানে রিল বানালেও হতে পারে জেল
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিরিক ও দৃশ্যায়নে নারীদের অবমাননার অভিযোগে উত্তাল নেটদুনিয়া। এবার র্যাপার বাদশার বিতর্কিত গান ‘তাতিরি’ (Tateeree)-র বিরুদ্ধে বড়সড় ব্যবস্থা নিল হরিয়ানা পুলিস। সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করে এই গানের মোট ৮৫৭টি লিঙ্ক ডিজিটাল মাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ৬ মার্চ পঞ্চকুলায় বাদশার এই গানের বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করা হয়। অভিযোগ ছিল, গানটিতে আপত্তিকর শব্দ এবং এমন কিছু দৃশ্য ব্যবহার করা হয়েছে যা নারী ও…

