জ্ঞানবাপী মসজিদের আগে সেখানে মন্দিরের অস্তিত্বের প্রমাণ পেয়েছে ASI, দাবি আইনজীবীর
নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার তিনদিনের মাথায় চাঞ্চল্যকর দাবি জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) নিয়ে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Temple Under Gyanvapi Mosque) রিপোর্টে, জ্ঞানবাপী মসজিদের নিচে একটি বিশাল মন্দিরের অস্তিত্বের প্রমাণ মিলেছে বলে জানালেন আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন (Advocate Vishnu Shankar Jain)। জ্ঞানবাপী মসজিদ মামলায় হিন্দুদের তরফে মামলা লড়ছেন তিনি। বৃহস্পতিবার তাঁর এই দাবির পর হইচই পড়ে যায়। কী দাবি? সংবাদসংস্থা এএনআই বিষ্ণুশঙ্কর জৈনকে উদ্ধৃত করে বলে, ‘বর্তমান কাঠামোয় যে পিলার এবং প্লাস্টার ব্যবহার করা হয়েছে, সেগুলি ধাপে ধাপে ও বিজ্ঞানসম্মত…

