সেটে এসে ঝরঝর করে কাঁদতেন, তারপরে শট দিতে যেতেন! কেন এই পরিস্থিতি হয়েছিল সলমন খানের?
কলকাতা: তাঁদের প্রেমের চর্চা ছিল গোটা বলিউড জুড়ে। অনস্ক্রিনের পাশাপাশি, অফস্ক্রিনেও তাঁদের রসায়ন ছিল দুর্দান্ত। ‘হাম দিল দে চুকে সনম’ (Hum Dil De Chuke Sanam)-এর মতো হিট সিনেমা যেমন তাঁরা দর্শকদের উপহার দিয়েছেন, তেমনই তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রিও ছিল দর্শকদের ভীষণ পছন্দের। নায়িকার শ্যুটিং চলাকালীন, হামেশাই নাকি সেটে চলে আসতেন নায়ক। তবে দীর্ঘস্থায়ী হয়নি তাঁদের এই প্রেম। শোনা যায়, প্রেম ভাঙার পরে নাকি ভেঙে পড়েছিলেন নায়িকা। কিন্তু নায়কের কথা তেমন প্রকাশ্যে আসেনি। আর এবার নায়কের মানসিক অবস্থা নিয়ে মুখ খুললেন…

