‘বাংলা নিয়ে ছবি করেছেন, গুজরাত নিয়ে সিনেমা তৈরির ইচ্ছে আছে?’ কী বললেন বিবেক অগ্নিহোত্রী?
‘দ্য বেঙ্গল ফাইলস’। বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৫ সেপ্টেম্বর। শনিবার এই ছবির ট্রেলার লঞ্চ ছিল কলকাতার এক পাঁচতারা হোটেলে। আর সেখানেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। ট্রেলার লঞ্চের আগের দিন এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছিলেন পরিচালক। তাঁর আসন্ন ছবি, তাকে ঘিরে বিতর্ক- এই সবকিছু নিয়ে কী কী বললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী? সঞ্চালক (দীপক ঘোষ) – যে ইতিহাস মানুষ ভুলতে চায়, পড়তে চায় না, তা সামনে আনার কথা কেন মনে হল? বিবেক – এই কারণেই মনে…

