বৈঠক শেষে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা ছুটলেন স্পিকারের কাছে, নতুন দলে যোগ দিচ্ছেন তাঁরা?
নয়া দিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক শেষে এবার লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে পৌঁছে গিয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। সামনে আসা ছবিতে স্পষ্ট সেখানে রয়েছেন, মিতালি বাগ, শর্মিলা সরকার, শতাব্দী রায়, ইউসুফ পাঠান, বাপি হালদার, জগদীশ বর্মা বসুনিয়া, সায়নী ঘোষ। বৈঠক শেষে একে একে ২০ নম্বর আকবর রোডে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে পৌঁছে গিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, এতক্ষণ তাঁদের পরিকল্পনা ছিল, তাঁদের পৃথক ব্লক হিসাবে মান্যতা যদি দেওয়া হয়। তাহলে তাঁরা পুরোনো জায়গা ছেড়ে, NDA-এর পাশে…

