TNPL: শুরুতে প্রদোষ পালের ঝড়, তার পর রকি, বাবার দাপট, সালেমকে ওড়াল চিপক সুপার
প্রদোষ রঞ্জন পালের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের উপর সওয়ার হয়ে, বাবা অপরাজিতদের একটি সুশৃঙ্খল বোলিং পারফরম্যান্সের হাত ধরে চিপক সুপার গিলিস ৫২ রানে হারাল সালেম স্পার্টানসকে। ১৩ জুন, মঙ্গলবার, তামিলনাড়ু প্রিমিয়ার লিগের সপ্তম সংস্করণে সালেম স্পার্টানস এবং চার বারের চ্যাম্পিয়ন চিপক সুপার গিলিসের মধ্যে উত্তেজনার ম্যাচ হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু চিপক ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে জয় ছিনিয়ে নেয়। মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল গিলিস। শুরু থেকেই তারা আক্রমণাত্মক মেজাজে ছিল। প্রথম উইকেটেই ৯.১ ওভারে ৯১ রান করে…


