SRH-র বিপক্ষে অল্প রান ডিফেন্ড করতে নেমে রাবাডা, হোল্ডারদের আগুন বোলিংয়ে দুরন্ত জয় GT-র
আমদাবাদ: পুঁজি ছিল ১৬৮ রান। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই রান একেবারেই খুব একটা বেশি নয়। তবে অনবদ্য বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদকে এই রানও তুলতে দিল না গুজরাত টাইটান্স (GT vs SRH)। শুধু তাই নয়, ১৬৮ রানের পুঁজি নিয়ে ৮২ রানের বড় ব্যবধানে জয় পেল টাইটান্সরা। রানের নিরিখে নিজেদের আইপিএল ইতিহাসের সবথেকে বড় ব্যবধানে জয় পেল টাইটান্সরা। এই জয়ের সুবাদে আইপিএলের (IPL 2026) প্লে-অফে পৌঁছনোর দোরগোড়ায় চলে গেল টাইটান্সরা। সৌজন্যে টাইটান্সের দুরন্ত বোলিং। বল হাতে কাগিসো রাবাডা (Kagiso Rabada) ও জেসন হোল্ডার…










