Jeetu Kamal: টলিপাড়ায় জীতুর বড় ধামাকা, বিতর্কের মাঝেই নয়া ইনিংস শুরু অভিনেতার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্টুডিওপাড়ার অন্দরে গত কয়েকদিন ধরে তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। প্রযোজক-পরিচালকদের সঙ্গে মতবিরোধ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি পোস্ট— বিতর্কের কেন্দ্রে ছিলেন অভিনেতা জীতু কমল। কিন্তু সেই সমস্ত জল্পনা আর নেতিবাচকতাকে পিছনে ফেলে এবার এক বড়সড় চমক দিতে চলেছেন অভিনেতা। টলিপাড়ার খবর, অভিনয়ের পাশাপাশি এবার জীতু নামছেন সিনেমা প্রযোজনার ময়দানে। ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী, জীতু ইতিমধ্যেই নিজের প্রযোজনা সংস্থা রেজিস্ট্রি করে ফেলেছেন। সংস্থার নাম রেখেছেন ‘বাসুকি ফিল্মস’। অভিনেতার শিবভক্তি ও আধ্যাত্মিক বিশ্বাসের কথা…

)