Jeetu Kamal: টলিপাড়ায় জীতুর বড় ধামাকা, বিতর্কের মাঝেই নয়া ইনিংস শুরু অভিনেতার

Jeetu Kamal: টলিপাড়ায় জীতুর বড় ধামাকা, বিতর্কের মাঝেই নয়া ইনিংস শুরু অভিনেতার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্টুডিওপাড়ার অন্দরে গত কয়েকদিন ধরে তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। প্রযোজক-পরিচালকদের সঙ্গে মতবিরোধ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি পোস্ট— বিতর্কের কেন্দ্রে ছিলেন অভিনেতা জীতু কমল। কিন্তু সেই সমস্ত জল্পনা আর নেতিবাচকতাকে পিছনে ফেলে এবার এক বড়সড় চমক দিতে চলেছেন অভিনেতা। টলিপাড়ার খবর, অভিনয়ের পাশাপাশি এবার জীতু নামছেন সিনেমা প্রযোজনার ময়দানে।

ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী, জীতু ইতিমধ্যেই নিজের প্রযোজনা সংস্থা রেজিস্ট্রি করে ফেলেছেন। সংস্থার নাম রেখেছেন ‘বাসুকি ফিল্মস’। অভিনেতার শিবভক্তি ও আধ্যাত্মিক বিশ্বাসের কথা কারও অজানা নয়, আর সেই ভাবনার প্রতিফলনই দেখা গিয়েছে এই নামকরণে। যদিও অভিনেতার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ইন্ডাস্ট্রির গুঞ্জন— খুব শীঘ্রই বড় কোনও প্রোজেক্টের ঘোষণা করতে পারেন তিনি।

বর্তমানে ছোটপর্দায় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন জীতু। দিনভর কড়া শিডিউলের শুটিং সামলে কীভাবে এই নতুন ব্যবসার পরিকল্পনা ও রূপায়ণ করলেন, তা নিয়ে রীতিমতো অবাক তাঁর অনুরাগীরা। সমালোচকদের একাংশ মনে করছেন, পরিচালকদের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর জীতু সম্ভবত নিজের শর্তে কাজ করার জন্যই এই স্বতন্ত্র পথ বেছে নিলেন। অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করেছেন কীভাবে এই খবর ছড়িয়ে  তবে এটুকু স্পষ্ট, বিতর্কের ঝড়ে ভেঙে না পড়ে বরং ‘বাসুকি ফিল্মস’-এর মাধ্যমে নতুন এক ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা।

(Feed Source: zeenews.com)