‘দাবিডি দিবিডি’ নেচে চর্চায়, শুনতে হয়েছে কটাক্ষও! এবার ঊর্বশী বলছেন ‘টাচ কিয়া’
কলকাতা: এর আগে ‘ডাকু মহারাজ’-এর গান ‘দাবিডি দিবিডি’-তে নাচ করে চর্চায় ছিলেন তিনি। শুধু চর্চা বললে কম বলা হবে, প্রশংসার পাশাপাশি এসেছিল চূড়ান্ত কটাক্ষও। স্বল্পবসনা হয়ে ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela) কেন নন্দমুরির সঙ্গে নাচ করেছেন, সেই নিয়ে অভিনেত্রীকে কটাক্ষ কিছু কম শুনতে হয়নি। কথা উঠেছে ঊর্বশী আর নন্দমুরির বয়সের পার্থক্য থেকে শুরু করে নাচের ভঙ্গিমা নিয়েও। আর এবার, ফের আরেক নতুন গানে ঊর্বশী রাউতেলা। এবার তিনি শুধুই ‘টাচ’ করবেন! এবার প্রকাশ্যে এল তাঁর নতুন গান ‘টাচ কিয়া’-র ঝলক। বুধবার…

