মোদীর হাইপ্রোফাইল বৈঠকে অনুপস্থিত দেব! ঘাটালের সাংসদ না থাকায় দিল্লিতে জল্পনা, কী সাফাই নায়কের?
অন্য ১৯ জন সাংসদ উপস্থিত থাকলেও মোদীর সঙ্গে হাইপ্রোফাইল বৈঠকে অনুপস্থিত ঘাটালের সাংসদ দেব! কেন প্রাতঃরাশ বৈঠকে গেলেন না তারকা নেতা? রাজনৈতিক জল্পনার মাঝেই নিজের অবস্থান সাফ করলেন নায়ক নিজেই। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম চর্চিত নাম দেব। কালীঘাটের তৃণমূল ছেড়ে বিক্ষুব্ধ শিবিরে নাম লিখিয়ে ইতোমধ্যেই হইচই ফেলে দিয়েছেন ঘাটালের এই তারকা সাংসদ। কিন্তু সম্প্রতি দিল্লিতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের নবগঠিত দল ‘এনসিপিআই’-এর (NCPI) হাইপ্রোফাইল সব বৈঠক ঘিরে এক নতুন জল্পনা তৈরি হয়েছে। কারণ, একের…

)