বাংলাদেশে হিন্দু যুবকের হত্যা
বাংলাদেশে হিন্দু যুবকের হত্যার ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভ চলছেই ভারতে। ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের তীব্র নিন্দা জানানো হয়েছে। উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘও। এবার দীপুচন্দ্র দাসের হত্যার ঘটনাকে “ভয়ঙ্কর” বলে ব্যাখ্যা করল আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। ধর্মীয় বিদ্বেষের স্পষ্ট নিন্দার আর্জি জানান কংগ্রেসম্যান রো খান্না। সংবাদ সংস্থা IANS-কে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র সকল প্রকার ধর্মীয় হিংসার দ্ব্যর্থহীন নিন্দা জানায় এবং বাংলাদেশের সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে তাকে আমরা স্বাগত জানাই।…

