ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরাখণ্ডে, ২ ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৬০
Train Accident: উত্তরাখণ্ডের চামোলিতে রেল দুর্ঘটনা। দুটি ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৬০ জন। মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলার বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের পিপলকোটি টানেলের ভেতর এই দুর্ঘটনাটি ঘটে। রেলসূত্রে খবর, কর্মীদের শিফট পরিবর্তনের সময় একটি লোকো ট্রেনের সঙ্গে আরেকটি লোকো ট্রেনের সংঘর্ষ হয়। যার জেরে আহত হন ৬০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। চামোলির ডিএম গৌরব কুমার জানিয়েছেন, দুর্ঘটনায় সময় ১টি ট্রেনে ১০৯ জন ছিলেন। তাঁদের মধ্যে ৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতের দিকে এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে…

