Virat Kohli: ১৩ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট, বোর্ডের ফতোয়া মেনে মাঠে নামছেন দিল্লির হয়ে!
এর আগে শোনা গিয়েছিল, ঘাড়ে ব্যথার জন্য সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির ম্যাচে খেলবেন না বিরাট৷ রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট৷ নয়াদিল্লি: ২০১২ সালের পর আবার দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন বিরাট কোহলি৷ ইতিমধ্যেই দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলিকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিরাট৷ আগামী ৩০ জানুয়ারি থেকে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে দিল্লির৷ ১৩ বছর পর সেই ম্যাচেই ফের ঘরোয়া ক্রিকেটে মাঠে নামবেন বিরাট৷ এর আগে শোনা গিয়েছিল, ঘাড়ে ব্যথার জন্য সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির ম্যাচে খেলবেন না…

