WATCH | Who Is Umar Nazir Mir | Ranji Trophy 2024-25: উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি, আগুন ঝরালেন আরব সাগরের তীরে! রোহিত-রাহানে-দুবের শিকারি কে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উচ্চতা তাঁর ৬ফুট ৪ ইঞ্চি। কাশ্মীরের পেস তারকা তিনি। রঞ্জি ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার কাছে খুব একটা সুখকর হলেন না তিনি। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রোহিত মাত্র ৩ রানে আউট হয়ে ফিরে যান। ২৩ জানুয়ারি জম্মু-কাশ্মীরের পেস তারকা উমর নাজির মীরের একটি গুড লেংথয়ের ডেলিভারি পুল করতে যান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। কিন্তু সেখানেই ভুল করে বসেন। বলটা কোমর থেকে একটু বেশি উপরে উঠে যায়। ব্যাটের কানা লেগে সহজ ক্যাচ ৩০ গজের মধ্যেই। At…


