Health Awareness: আপনি কি আদৌ স্বাস্থ্যবান বা ফিট? উত্তরটা লুকিয়ে আছে একটাই সংখ্যায়, জানুন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিঁড়ি চড়তে গিয়ে হাঁফ ধরছে? প্যান্টের বোতাম আটকাতে একটু বেগ পেতে হচ্ছে? বা সন্ধেবেলা কিছু না করেই এমন ক্লান্তি লাগছে যেন সারাদিন মাঠে খেটেছ? শরীর কিন্তু বোকা নয়। সে ঠিকই বুঝিয়ে দিচ্ছে যে কিছু একটা ঠিক নেই। কিন্তু ‘কতটা ঠিক নেই’ সেটা মাপার উপায় আছে। আর সেই উপায়টার নাম BMI। অনেকেই ভাবেন, ওজন মাপলেই তো হল। কিন্তু শুধু ওজন দিয়ে কিছু বোঝা যায় না। পাঁচ ফুট উচ্চতার কেউ যদি ৭০ কেজি হন, সেটা বিপজ্জনক…

