‘বিহার সাফ হয়ে গিয়েছে, এবার বাংলা, সমূলে উৎপাটিত হবে’, মালদার সভা থেকে হুঙ্কার শুভেন্দুর
মালদা: শুভেন্দু অধিকারীর মুখে ফের পরিবর্তনের হুঙ্কার। শুভেন্দু বলেন, ‘আর চার মাস আছে ভাই, চিন্তা করবেন না। এখান থেকে ৫০ কিমি দূরে, বিহার সাফ হয়ে গিয়েছে। এবারে বাংলা। সমূলে উৎপাটিত হবে। আমরা বলি না ? অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ, চব্বিশে জয় জগন্নাথ বলে ওড়িশাতে বিজেপি সরকার হয়েছে। ..বাকি থাকল ছাব্বিশে। অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ হবে, জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প।’ হাইকোর্ট বলার পরেও অ্যাপলিকেশন রিজেক্টটেড। ফাইনালি সভাটা হল তো ? কটাক্ষ ছুঁড়ে এদিনের সভা শুরু বিরোধী দলনেতার। বলেন, ‘১০৪ বার রাজ্যের প্রধান…

