ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
নয়াদিল্লি: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম। তিনটি প্রথম সারির সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করেছিল হোয়াইট হাউস। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার ট্রাম্পের সরকারি অনুষ্ঠান দেখানো বন্ধ করল সব সংবাদমাধ্যম। দেশের প্রেসিডেন্টকে না দেখানো এমন সিদ্ধান্ত বেনজির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ট্রাম্পও পিছু হটতে নারাজ। হোয়াইট হাউসের তরফে ‘Trump TV’-র সূচনা করা হয়েছে, যেখানে ২৪ ঘণ্টা সরকারি ঘোষণা, খবরা-খবরের ভিডিও সম্প্রচার করা হবে। (Donald Trump Media Ban) সম্প্রতি হোয়াইট হাউসের তরফে দেশের প্রথম তিন সংবাদমাধ্যম…

