World Liver Day 2026: তিন বছরে দ্বিগুণ: লিভারের অসুখে ভাঙছে ভারতের তরুণ প্রজন্ম, বাড়ছে চিকিৎসার খরচও
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব লিভার দিবসে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল কেয়ার হেলথ ইনসিয়োরেন্স (Care Health Insurance)। সংস্থার বিশ্লেষণ বলছে, গত মাত্র তিন বছরে লিভারের রোগে স্বাস্থ্য বিমার দাবির সংখ্যা প্রায় ১০০ শতাংশ বেড়ে গিয়েছে। শুধু সংখ্যা নয়, বেড়েছে চিকিৎসার খরচও। আর সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হল, এই রোগ এখন আর বয়স্ক বা বড় শহরের মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। কারা বেশি আক্রান্ত হচ্ছেন? তথ্য বলছে, অল্পবয়সী ভারতীয়দের মধ্যে লিভারের রোগ বছরে ৫ থেকে ১০ শতাংশ হারে বাড়ছে। ছোট শহর অর্থাৎ…

