জায়দি সম্প্রদায়ের সমর্থনে আন্দোলেন ‘অল-হুথি’ পরিবার, এখন কেন জাহাজ হাইজ্যাক বিদ্রোহীদের?
নয়াদিল্লি: অক্টোবরে সংঘর্ষ শুরুর অল্প কদিন পর থেকেই বার বার ইরানের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে মদতের অভিযোগ এনেছে ইজরায়েল (Arab Israel War)। শোনা গিয়েছে ইয়েমেনের ‘হুথি’ বিদ্রোহীদের (Houthi Rebels Ship Hijack) কথাও। গত কাল অর্থাৎ রবিবার,ভারত অভিমুখী একটি জাহাজ ‘হাইজ্যাক’ করার পর থেকে ফের শিরোনামে ইয়েমেনের ‘হুথি’-রা। কিন্তু গাজায় হামাসের সঙ্গে ইজরায়েলের লড়াইয়ের মধ্যে কেন জড়াতে চায় তারা? ফিরে দেখা ইতিহাস… পশ্চিম এশিয়ার ইতিহাস মানে ধর্ম, সমাজ, রাজনীতি, আরব জাতীয়তাবাদ ও তেল-কেন্দ্রিক অর্থনীতির জটিল সমীকরণ।তার মধ্যে মিশে গিয়েছে স্থানীয় গোষ্ঠীপ্রধানদের…

