IIT Madras-এ পড়ার সুযোগ রয়েছে, কীভাবে করবেন আবেদন? জানুন
#নয়াদিল্লি: মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (Indian Institute of Technology) সম্প্রতি অঙ্কের ওপর এক নতুন কোর্স চালু করার কথা ঘোষণা করেছে। কোর্সের নাম দেওয়া হয়েছে ‘আউট অফ দ্য বক্স থিঙ্কিং’ (Out of the Box Thinking)। আপাতত অনলাইন মোডেই এই কোর্সটি প্রোভাইড করা হবে। ভারত ছাড়াও বাইরের দেশের শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন। ইনস্টিটিউটের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কোর্সের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ২৪ জুন, ২০২২ থেকে। কোর্সের প্রথম ব্যাচ ১ জুলাই, ২০২২ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।…




