কত্থক শিল্পীদের ‘অপমান’, বিমানে প্রস্রাব কাণ্ডে আজব সওয়াল মিশ্রার আইনজীবীর
#নয়াদিল্লি: নেশাগ্রস্ত অবস্থায় সহযাত্রী প্রবীণ মহিলার গায়ে মূত্রত্যাগ করেছিলেন। আপাতত, সেই অপরাধে গারদে জায়গা হয়েছে এয়ার ইন্ডিয়ার অভিযুক্ত যাত্রী শঙ্কর মিশ্রার। কিন্তু, তাতেও বিন্দুমাত্র অনুতপ্ত নন তিনি। নিজের দোষ ঢাকতে গিয়ে আজ যা বললেন, তাতে সকলেরই চক্ষুচড়কগাছ। এদিন দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে এই মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন আদালতে অভিযুক্ত যাত্রী শঙ্কর মিশ্রার আইনজীবী দাবি করেছেন, যে প্রবীণ মহিলা, শঙ্কর মিশ্রার বিরুদ্ধে তাঁর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ এনেছিলেন, বিমানে তাঁর আসন ঘেরা ছিল। সেই ঘেরাটোপ পেরিয়ে তাঁর মক্কেলের…










