Gyanvapi mosque: জ্ঞানবাপী নিয়ে আদালতের সিদ্ধান্তে বিতর্ক উস্কে ট্যুইট মেহবুবা মুফতির
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্ঞানবাপী মামলায়, সোমবার বারাণসী জেলা আদালত হিন্দু আবেদনকারীদের পক্ষে রায় দিয়েছে এবং মসজিদ বোর্ডের আবেদন খারিজ করেছে। এই নিয়ে বিতর্কিত বক্তব্য রেখেছেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। মেহবুবা মুফতি ট্যুইট করে বলেছেন যে জ্ঞানবাপীর বিষয়ে আদালতের সিদ্ধান্ত দাঙ্গা উসকে দেবে। বারাণসী জেলা আদালত মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দেয়। তারা বলে যে শ্রিংগার গৌরীর মামলা ‘মেন্টেনেবল’। মেহবুবা মুফতির বিতর্কিত টুইট জ্ঞানবাপী মামলায় আদালতের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে, মেহবুবা মুফতি ট্যুইট করেছেন যে উপাসনার স্থান সংক্রান্ত আইন…










