লাদাখ সীমান্ত থেকে ক্রমেই সরছে ভারত ও চিন, অবশেষে অবসান সংঘাতের
India oi-Sanjay Ghoshal লাদাখ সীমান্তেরর আরও একটি সংঘাতপূর্ণ এলাকা থেকে বাহিনী সরিয়ে নিল চিন ও ভারত- দুই দেশেই। সোমবার ভারত ও চিনা সেনাদের পক্ষ থেকে পিপি-১৫ থেকে সরে যেতে শুরু করেছে। এরপর অন্য পয়েন্টগুলি থেকেও তারা সরে দাঁড়াবে। উল্লেখ্য, পূর্ব লাদাখের গোগরা-হট স্প্রিংস এলাকার পেট্রোল পয়েন্ট-১৫ এখনও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অমীমাংসিত রয়েছে। ভারত ও চিনা সেনারা সোমবার পূর্ব লাদাখের গোগরা-হট স্প্রিংস এলাকার পিপি-১৫ থেকে সরে যেতে থাকে। সেনারা পুরনো অবস্থানে ফিরে যাওয়া থেকে শুরু করে অস্থায়ী পরিকাঠামো ভেঙে…









