একটিও ভোট নষ্ট করা যাবে না! দিল্লিতে দলীয় সাংসদদের শাহি ক্লাস নেবে বিজেপি
#নয়াদিল্লি : ‘শাহি-ক্লাসে’ দিল্লিতে তলব বিজেপি’র সাংসদদের। রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই। সেদিনই শুরু হবে সংসদের বাদল অধিবেশন। তার ঠিক দু’দিন আগেই দিল্লিতে তলব করা হয়েছে সারাদেশের বিজেপি সাংসদদের। কিন্তু, কেন এই জরুরি তলব ? সূত্রের খবর, আগামিকাল, রবিবার এনডিএ শিবিরের শরিক রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচ্য বিষয় রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনের খুঁটিনাটি নিয়ে দলের সাংসদদের প্রশিক্ষণ দিতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে…










