শিলিগুড়িতে মহাযুদ্ধ! মহকুমা পরিষদে বামেদের সঙ্গে কিছু আসনে লড়াই, বলছে তৃণমূল
#শিলিগুড়ি: পুরসভার পর এবার লক্ষ্য গ্রাম দখল। এই প্রথম শিলিগুড়ি মহকুমা পরিষদ দখলে মরিয়া ঘাসফুল শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের একাধিক সরকারী প্রকল্পকে হাতিয়ার করেই নির্বাচনী বৈতরণী পার করতে চান পাপিয়া ঘোষেরা। আগামী ২৬ জুন ভোট। তার আগে থেকেই প্রচার পর্ব শুরু করে দিয়েছিল তৃণমূল। নির্বাচনের দিনক্ষন ঘোষণার পর প্রচারে তুলির শেষ টান দেওয়া। বলছিলেন এক তৃণমূল নেতা। তাঁর আত্মবিশ্বাসী সুর, লড়াই হবে অনেকটাই একপেশে। কেন? বিজেপির দখলে তো শিলিগুড়ির গ্রামীন এলাকার দুটি বিধানসভাই। লোকসভাতেও বড় মার্জিন নিয়ে এই এলাকাগুলো…



