BhojShala Kamal Maula Mosque Dispute: সরস্বতী পুজোর মন্ত্র মিশবে আজানের সুরে! সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে একই জায়গায় নমাজ ও বসন্ত পঞ্চমীর উদযাপন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রদেশের বিতর্কিত ভোজশালা মন্দির-কামাল মৌলা মসজিদ চত্বরে ( Bhojsala Kamal Maula Mosque in Madhya Pradesh’s Dhar district) ধর্মীয় উপাসনা নিয়ে এক দীর্ঘকালীন জট কাটালো দেশের সর্বোচ্চ আদালত। আগামী শুক্রবার বসন্ত পঞ্চমী এবং জুম্মার নামাজ একই দিনে পড়ায় যে উত্তেজনার আবহ তৈরি হয়েছিল, তাতে ভারসাম্য বজায় রাখতে নজিরবিহীন ‘মধ্যপন্থা’ অবলম্বন করল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, ওই দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হিন্দুরা পূজা করতে পারবেন, তবে দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত নামাজের জন্য বিশেষ বিরতি ও পৃথক জায়গার…









