সতিনে সতিনে লড়াইতে চাকরি খোয়ালেন ব্যক্তি! ফোঁড়ন কাটতে এলেন তৃতীয় স্ত্রীও
বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পঞ্চায়েত ভোটে আজব কাণ্ড। পঞ্চায়েত সচিবের তিন ‘স্ত্রী’ একসঙ্গে ভোটে দাঁড়ালেন। এই কথা জানাজানি হতেই পঞ্চায়েত সচিবকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিঙ্গরউলি জেলায়। বরখাস্ত হওয়া পঞ্চায়েত কর্মীর নাম সুখরাম সিং। সুখরামের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা হবে। দেওসার জনপদ পঞ্চায়েতের প্রধান নির্বাহী কর্তা বিকে সিং জানান, দফতরের সমস্ত কর্মীদের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী পরিবারের সদস্য বা আত্মীয়দের তথ্য দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সুখরাম এর আগে পঞ্চায়েতের ঘোঘরা গ্রামে নিযুক্ত ছিলেন। এখন…










