Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Michael Jackson Biopic: ১৮০০ কোটি পার: ওপেনিংয়ে ‘ওপেনহাইমার’কে হারিয়ে রেকর্ড গড়ল মাইকেল জ্যাকসনের বায়োপিক
Michael Jackson Biopic: ১৮০০ কোটি পার: ওপেনিংয়ে ‘ওপেনহাইমার’কে হারিয়ে রেকর্ড গড়ল মাইকেল জ্যাকসনের বায়োপিক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঞ্চ কাঁপানো নাচ আর জাদুকরী কণ্ঠ দিয়ে বিশ্বজয় করেছিলেন আগেই। এবার রুপোলি পর্দায় প্রত্যাবর্তনেই বক্স অফিসের সমস্ত পুরনো রেকর্ড ধুলোয় মিশিয়ে দিলেন মাইকেল জ্যাকসন। সদ্য মুক্তি পাওয়া পপ সম্রাটের বায়োপিক ‘মাইকেল’ (Michael) বিশ্বজুড়ে প্রথম উইকএন্ডেই ব্যবসা করল ২১৭ মিলিয়ন ডলার! ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৮০০ কোটি টাকারও বেশি। অ্যান্টনি ফুকা পরিচালিত এই ছবিটি কেবল মাইকেল জ্যাকসনের ভক্তদের উন্মাদনার সাক্ষ্য দিচ্ছে না, বরং বাণিজ্যিক সাফল্যের নতুন মাইলফলক তৈরি করেছে। মুক্তির প্রথম কয়েক দিনেই আমেরিকা থেকে…

Read More

ইতিহাস তৈরি করলেন দীপিকা, প্রথম ভারতীয় হিসেবে হলিউড থেকে পাচ্ছেন এই সম্মান
ইতিহাস তৈরি করলেন দীপিকা, প্রথম ভারতীয় হিসেবে হলিউড থেকে পাচ্ছেন এই সম্মান

কলকাতা: নতুন ইতিহাস তৈরি করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এ ‘স্মারক তারা’ পাচ্ছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, দীপিকাই হলেন প্রথম ভারতীয়, যিনি এই সম্মান পেতে চলেছেন। হলিউড চেম্বার অফ কমার্স এই ঘোষণা করেছে বৃহস্পতিবার।  ‘মোশন পিকচার্স’ বিভাগে ঘোষণা করা হয়েছে অভিনেত্রীর নাম। মাইলি সাইরাস, টিমোথি চালামেট, হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী রাচেল ম্যাকঅ্যাডামস, ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসেকেও হলিউড ওয়াক অফ ফেম তারকা সম্মানে ভূষিত করা হবে। এই…

Read More

Val Kilmer Death: ক্যানসারই কাড়ল প্রাণ! ৬৫-তে চলে গেলেন ‘ব্যাটম্যান’ ভ্যাল কিলমার…
Val Kilmer Death: ক্যানসারই কাড়ল প্রাণ! ৬৫-তে চলে গেলেন ‘ব্যাটম্যান’ ভ্যাল কিলমার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত হয়েছেন মার্কিন অভিনেতা ভ্যাল কিলমার (Val Kilmer)। মঙ্গলবার, ০১ এপ্রিল রাতে লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয় তাঁর। ‘ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতার বয়স হয়েছিল ৬৫ বছর। বেশ কয়েক বছর ধরে তিনি গলার ক্যানসারে ভুগছিলেন। ভ্যাল কিলমারের মেয়ে মার্সিডিজ কিলমার জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তাঁর বাবা। আশি ও নব্বইয়ের দশকে হলিউডের প্রভাবশালী অভিনেতাদের একজন ভ্যাল কিলমার। ১৯৮৪ সালের ‘টপ সিক্রেট’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। ১৯৮৬ সালে টম ক্রুজের সঙ্গে…

Read More

Kourtney Kardashian: কোর্টনি কার্দাশিয়ানের ১৫ বছর বয়সী কিশোর পুত্র কি সত্যিই বাবা হতে চলেছে? অবশেষে নীরবতা ভেঙে সত্যিটা সামনে আনলেন মার্কিন তারকা
Kourtney Kardashian: কোর্টনি কার্দাশিয়ানের ১৫ বছর বয়সী কিশোর পুত্র কি সত্যিই বাবা হতে চলেছে? অবশেষে নীরবতা ভেঙে সত্যিটা সামনে আনলেন মার্কিন তারকা

মাত্র ১৫ বছর বয়সেই বাবা হতে চলেছে পুত্র ম্যাসন ডিসিক, এমনই জল্পনা ছড়িয়েছিল। এবার সেই জল্পনা নস্যাৎ করে দিলেন ৪৫ বছর বয়সী রিয়েলিটি স্টার কোর্টনি কার্দাশিয়ান ৷কোর্টনি কার্দাশিয়ানের ১৫ বছর বয়সী কিশোর পুত্র কি সত্যিই বাবা হতে চলেছে? মাত্র ১৫ বছর বয়সেই বাবা হতে চলেছে পুত্র ম্যাসন ডিসিক, এমনই জল্পনা ছড়িয়েছিল। এবার সেই জল্পনা নস্যাৎ করে দিলেন ৪৫ বছর বয়সী রিয়েলিটি স্টার কোর্টনি কার্দাশিয়ান (Kourtney Kardashian)। গত ২ মার্চ অর্থাৎ রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই জল্পনায় জল ঢেলেছিলেন তিনি।…

Read More

Shah Rukh Khan with Ed Sheeran: শাহরুখের সিগনেচার পোজে এড শিরান, সঙ্গে স্বয়ং কিং খান, ভাইরাল ভিডিয়ো…
Shah Rukh Khan with Ed Sheeran: শাহরুখের সিগনেচার পোজে এড শিরান, সঙ্গে স্বয়ং কিং খান, ভাইরাল ভিডিয়ো…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবছরের কেন বিগত কয়েকবছরে হয়তো এত বড় কোলাবরেশন করেননি শাহরুখ খান(Shah Rukh Khan)। ভারতে হাজির এড শিরান(ED Sheeran) আর সেই সুযোগকে ভালোই কাজে লাগিয়েছেন অভিনেতা। আর সেই রিল দেখে আনন্দে আত্মহারা শাহরুখের ফ্যানেরা। ওম শান্তি ওম’-এর ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ গানটির ব্যাকগ্রাউন্ডে শাহরুখের আইকনিক পোজটি রিক্রিয়েট করতে দেখা গিয়েছে শাহরুখ ও শিরানকে। ছবির ক্যাপশনে এসআরকে লিখেছেন, ‘দিস ইজ দ্য শেপ অব আস। একসঙ্গে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি’। ভিডিওটি পোস্ট করে ফারহা খান লিখেছেন, ‘যখন আপনি এড শিরান…

Read More

ম্যাথু পেরি, সতীশ কৌশিক, দীনেশ ফড়নিশ … ২০২৩-এ বিনোদন জগৎ থেকে চিরবিদায় নিলেন যাঁরা
ম্যাথু পেরি, সতীশ কৌশিক, দীনেশ ফড়নিশ … ২০২৩-এ বিনোদন জগৎ থেকে চিরবিদায় নিলেন যাঁরা

কলকাতা: পায়ে পায়ে শেষের পথে ২০২৩। প্রত্যেকটা বছরই যেমন রেখে যায় অনেক স্মৃতি, তেমনই নিয়ে যায় অনেক প্রিয় মানুষদেরও। এইবছর বিনোদন দুনিয়া জুড়ে বহু নক্ষত্রপতন। প্রিয় তারকা থেকে শুরু করে ক্যামেরার পিছনের মানুষেরা, লেখনী থেকে শুরু করে সঙ্গীত… গোটা বিশ্বের বিনোদন দুনিয়া হারাল কোন কোন প্রিয় তারকাকে? বছর শেষের আগে, হারিয়ে যাওয়া প্রিয় তারকাদের স্মৃতি ফিরে দেখল এবিপি লাইভ (ABP Live)। ম্যাথু পেরি ‘Friends’-দের বোকা বানিয়ে এই বছরেই চলে গেলেন চ্যান্ডলার ওরফে ম্যাথু পেরি (Mathew Perry Death)। লস অ্যাঞ্জেলেসে…

Read More

মৃত্যুর কারণ ‘কেটামিন ওভারডোজ’? ইঙ্গিত ‘ফ্রেন্ডস’ অভিনেতার মেডিক্যাল এগজামিনেশন রিপোর্টে
মৃত্যুর কারণ ‘কেটামিন ওভারডোজ’? ইঙ্গিত ‘ফ্রেন্ডস’ অভিনেতার মেডিক্যাল এগজামিনেশন রিপোর্টে

কলকাতা: মাদকাসক্তি যে তাঁকে বিপদের দিকে ঠেলে দিয়েছে, সে কথা বিলক্ষণ জানতেন। সেই মাদকই কি কাল হল ‘ফ্রেন্ডস’-র চ্যান্ডলার বিং ওরফে ম্যাথু পেরির ( Matthew Perry Death )? ৫৪ বছরের অভিনেতার মৃত্যু নিয়ে মেডিক্যাল এগজামিনার যে রিপোর্ট দিয়েছে, তাতে সে রকমই ইঙ্গিত। উঠে এসেছে ‘কেটামিন’ (Ketamine Overdose) নামে এক মাদকের কথা। রিপোর্টে লেখা, দুর্ঘটনাবশত ‘কেটামিন’-র ওভারডোজেই প্রাণ হারান ম্যাথু। কী জানা গেল? গত অক্টোবরে, লস অ্যাঞ্জেলিসে বাড়ির বাথটাবে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় ম্যাথুকে। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা…

Read More

বছর শেষের ছুটিতে বাড়ি বসে বিঞ্জ-ওয়াচের প্ল্যান? কী কী দেখতেই হবে, তালিকা দিচ্ছে এবিপি লাইভ
বছর শেষের ছুটিতে বাড়ি বসে বিঞ্জ-ওয়াচের প্ল্যান? কী কী দেখতেই হবে, তালিকা দিচ্ছে এবিপি লাইভ

কলকাতা: পায়ে পায়ে বছর শেষের পথে। পেরিয়েও গিয়েছে ডিসেম্বরের একটা সপ্তাহ। গোটা বছর ধরে যা যা ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, তার কোনগুলো না দেখলেই নয়? তালিকা তৈরি করে দিল এবিপি লাইভ (ABP Live)। তালি (Taali: Bajaungi Nahi Bajwaungi) সুস্মিতা সেনের (Sushmita Sen) অভিনীত এই সিরিজটিতে তুলে ধরা হয়েছে শ্রীগৌরী সবন্তের (Shreegauri Sawant) জীবনের লড়াইকে। লিঙ্গসাম্য নিয়ে এক লড়াইতে তুলে ধরা হয়েছে এই সিরিজে। তৃতীয় লিঙ্গের একজন মানুষের হাসি, কষ্ট, বেদনা, লড়াই, জেদ সমস্ত জীবন্ত হয়ে উঠেছে সুস্মিতা সেনের অভিনয়ের…

Read More

Shah Rukh Khan: ‘শাহরুখ কিংবদন্তি’, মেগাস্টারের সঙ্গে কাজ করতে মরিয়া মার্ভেলের পরিচালক
Shah Rukh Khan: ‘শাহরুখ কিংবদন্তি’, মেগাস্টারের সঙ্গে কাজ করতে মরিয়া মার্ভেলের পরিচালক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের আন্তর্জাতিক তারকাদের মধ্যে অন্যতম নাম শাহরুখ খান(Shah Rukh Khan)। সারা বিশ্ব জুড়ে তাঁর অসংখ্য ভক্ত। শুধু সাধারণ মানুষেরাই নয়, অসংখ্য তারকা ও নির্মাতারাও শাহরুখ খানের ভক্ত,এমনকী হলিউডেও এই সংখ্যাটা কম নয়। তাদেরই একজন মার্ভেল পরিচালক নিয়া ডাকোস্টা(Nia DaCosta)। এবার শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন তিনি। ‘ক্যাপ্টেন মার্ভেল’-এর সাফল্যের রেশ ধরে তৈরি হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল ‘দ্য মার্ভেলস’(The Marvels)। সেই ছবির পরিচালক নিয়া ডাকোস্টা শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।…

Read More

Angelina Jolie on Israel-Palestine Conflict: বিধ্বস্ত প্যালেস্টাইনের পাশে অ্যাঞ্জেলিনা জোলি! আর্তি ‘যুদ্ধ বন্ধ হোক’…
Angelina Jolie on Israel-Palestine Conflict: বিধ্বস্ত প্যালেস্টাইনের পাশে অ্যাঞ্জেলিনা জোলি! আর্তি ‘যুদ্ধ বন্ধ হোক’…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইজরায়েল আর হামাসের মধ্যে চলছে যুদ্ধ(Israel-Palestine Conflict)। ৭ অক্টোবর ইজরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছিল হামাস। পাল্টা জবাবে সেদিন থেকেই গাজায় টানা হামলা চালিয়েছে ইজরায়েল। এই আক্রমণের ফলে রবিবার পর্যন্ত প্যালেস্টাইনে মারা গিয়েছেন ৮০০৫ জন, আহত ২০ হাজারেরও বেশি। এখনও ধ্বংসস্তূপের নীচে পড়ে রয়েছে প্রায় হাজার দেহ! গাজার ওয়েস্ট ব্যাংকেও হামলা চালিয়েছিল ইজরায়েল। সেখানেও নিহতের সংখ্যা দাঁড়িয়েছে শতাধিক! ওদিকে, হামাসের হামলায় ইজরায়েলে এখনও পর্যন্ত নিহত প্রায় ১৫০০ জন। এঁদের মধ্যে ৩৩১ জন সেনা। এবার প্যালেস্টাইনিদের পাশে দাঁড়ালেন হলিউড…

Read More