পুরনো এক মানব পাচার মামলায় ধৃত পাঞ্জাবী গায়ক দলের মেহেন্দি, জেলে থাকবেন ২ বছর
News oi-Moumita Bhattacharyya ১৯ বছরের পুরনো মানব পাচার মামলায় ২ বছরের সাজা দেওয়া হল পাঞ্জাবী গায়ক দলের মেহেন্দিকে। জানা গিয়েছে যে এই পাঞ্জাবী গায়ককে ইতিমধ্যে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। প্রসঙ্গত, তুনাক তুনাক তুন, বোলো তারা রা রা, দর্দি রব রব সহ একাধিক জনপ্রিয় পাঞ্জাবী গান উপহার দিয়েছেন তিনি শ্রোতাদের। পাতিয়ালার দায়রা আদালত বৃহস্পতিবার ১৯ বছর পুরনো মানব পাচার মামলায় দলের মেহেন্দিকে দু’বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। প্রসঙ্গত, ২০১৮ সালে ট্রায়াল কোর্টের রায়ই বহাল রেখেছে পাতিয়ালা দায়রা আদালত। ২০০৩ সালে পিজিয়ন…










