Cloudbrust: অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি; ভেসে গেল পুণ্যার্থীদের বহু তাঁবু, মৃত কমপক্ষে ১০
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের অমরনাথ গুহা নিকটবর্তি একটি অংশ। ভয়ঙ্কর মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেল তীর্থযাত্রীদের বহু তাঁবু। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পাহাড় থেকে নেমে আসা জল ও কাদামাটি হুড়মুড়িয়ে ঢুকে পড়ে তাঁবুগুলিতে। ভেসে যায় ২৫টি তাঁবু। শেষ খবর পাওয়া পর্যন্তে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এনডিআরএফের ডিজি। পরিস্থিতি দেখে আপাতত স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রা। #BREAKING অমরনাথ গুহার কাছে বড় দুর্ঘটনা! মেঘ ভাঙা বৃষ্টি-হড়পা বানে ভেসে গেল তীর্থযাত্রীদের তাবু, বহু হতাহতের…









