বাংলাদেশঃ বিএনপি জোটের মধ্যেই জঙ্গিগোষ্ঠী আছে
সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জোটের মধ্যেই জঙ্গিগোষ্ঠী আছে। আজকে জঙ্গিদের আস্ফালন ও মির্জা ফখরুলের বক্তব্য একসূত্রে গাঁথা। কারণ, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। ঢাকায় জঙ্গি ছিনিয়ে নেওয়া, চট্টগ্রামে পুলিশ বক্সের ওপর হামলা এবং নানাভাবে জঙ্গিদের যে অপতৎপরতা; এটির সাথে বিএনপির যে দেশব্যাপী অপতৎপরতা- তা একসূত্রে গাঁথা। তিনি বলেন, যখন সরকার জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছিল এবং ব্যাপকভাবে তাদের ধরা হচ্ছিল; তখন তিনি বলেছিলেন যে,…










