ঠোঁট কেটে ঢোকানো হয় চাকতি! এই উপজাতিদের সম্পর্কে জানলে অবাক হবেন
#ইথিওপিয়া: বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন অনেক উপজাতি রয়েছে, যারা তাঁদের অদ্ভুত আচার-আচরণ, জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের কারণে আলোচনায় থাকে। এমনই এক উপজাতি আফ্রিকার মুরসি জাতি। দক্ষিণ ইথিওপিয়া এবং সুদানের সীমান্তে অবস্থিত ওমো নদীর তীরবর্তী এলাকায় বাস এঁদের। mursi.org ওয়েবসাইট অনুসারে, তাঁদের মোট জনসংখ্যা প্রায় ১০ হাজার। মুরসি সমাজ গোটা বিশ্বের আলোচনায় থাকে মূলত তাঁদের আজব কিছু প্রথার জন্য। এই উপজাতিদের মহিলাদের নিচের ঠোঁট কেটে দেওয়া হয়। সেই ঠোঁট কেটে তাতে কাঠের চাকতি ঢোকানো হয়। অশুভ নজর থেকে সুরক্ষা আসবে, এমনটা ভেবেই…










