৫ বিশিষ্ট নারী পাচ্ছেন রোকেয়া পদক
সান নিউজ ডেস্ক : সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় আগামী ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেগম রোকেয়া দিবসে দেশের পাঁচজন বিশিষ্ট নারী পাচ্ছেন ‘রোকেয়া পদক ২০২২’। বুধবার (৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা। পদক পাচ্ছেন যারা : নারী শিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, পল্লী উন্নয়নে অবদান রাখায় মনোনীত হয়েছেন ঝিনাইদহের নাছিমা বেগম এবং সাহিত্য ও…










