Dentist Suicide: সহকর্মীর টানা হেনস্থা; চরিত্র নিয়ে রটনা, মারাত্মক পথ বেছে নিলেন তরুণী চিকিৎসক
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সহকর্মীদের অত্যাচারে অতিষ্ট হয়ে শেষপর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন এক তরুণী চিকিৎসক। লখনউয়ের বাসিন্দা ওই তরুণী দন্ত চিকিৎসক কাজ করতেন বেঙ্গালুরুর একটি হাসপাতালে। সেখানে তাঁর টানা বিরক্ত করতেন তাঁর এক সহকর্মী চিকিৎসক। তার পরিণতি হল মর্মান্তিক। ওই দন্ত চিকিৎসক কাজ করতেন বেঙ্গালুরুর এম এস রামাইয়া মেমোরিয়াল হাসপাতালে। একই হাসপাতালে কাজ করতেন সুমিত নামে অন্য এক চিকিৎসক। তাঁর বিরুদ্ধেই ওই তরুণী চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ উঠেছে। পুলিস সূত্রে খবর, বিয়ের করার জন্য ক্রমাগত ওই তরুণীকে…










