পুরসভায় নিয়োগের নামে ২০০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল, বিস্ফোরক তথ্য ইডির হাতে
পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তে নেমে ২০০ কোটি টাকার দুর্নীতির হদিশ পেয়েছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শুধু অয়ন শীল নিয়োগ দুর্নীতির মাধ্যমে ২০০ কোটি টাকা তুলেছিলেন। জেরা এই কথা স্বীকারও করেছেন তিনি। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন পুরসভার দুর্নীতির রিপোর্ট আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, বরানগর, টিটাগড়, হালিশহর পুরসভা ইডির নজরে রয়েছে। মজদুর থেকে আরম্ভ করে সুইপার, ক্লার্ক, পিওন-সহ পুরসভার বিভিন্ন পদে অবৈধ ভাবে নিয়োগ হয়েছে বলে ইডি কাছে তথ্য…










