Arvind Kejriwal: জাতীয় দলের তকমার ‘পুরস্কার’? কেজরিওয়ালকে সিবিআই তলব!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো ও জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই-এর তলব। ১৬ এপ্রিল, রবিবার কেজরিওয়ালকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুল্ক নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। নিঃসন্দেহে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাত্পর্যপূর্ণ এই নাটকীয় মোড়। কারণ কদিন আগেই জাতীয় দলের তকমা পেয়েছে আপ। আর ন্যাশনাল পার্টি স্ট্যাটাস পাওয়ার পরই তাঁকে তলব করল সিবিআই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে…










