এবার মুম্বইয়ে ‘ইন্ডিয়া’, অগাস্টের শেষেই হতে পারে বিরোধী জোটের তৃতীয় বৈঠক
নয়াদিল্লি: মোদি সরকারের উপরে এবার চাপ আরও বাড়াল বিরোধী শিবিরের ইন্ডিয়া জোট৷ সূত্রের খবর, অগাস্টের ২৫ ও ২৬ তারিখ মুম্বইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তৃতীয় বৈঠকের আয়োজক মূলত এনসিপি ও শিবসেনা। শরদ পওয়ার, উদ্ধব ঠাকরেদের আয়োজনে যোগ দেবেন বাকি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ২৪-এর লোকসভা নির্বাচনে মোদি সরকারকে উৎখাতের লক্ষ্যে জোটবদ্ধ হয়েছে মোট ২৬টি বিরোধী দল। কংগ্রেস, তৃণমূল, আপ, জেডিইউ, আরজেডি, শিব সেনা, এনসিপি-সহ সবকটি আঞ্চলিক দল হাতে হাত মিলিয়েছে। তার নাম INDIA (ইন্ডিয়ান ন্যাশনাল…










