আসনরফা নিয়ে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট, শনিবারই একমঞ্চে সবপক্ষ
লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এই আবহে আসন সমঝোতা এখনও অধরা। তামাম বিরোধীদের নিয়ে ইন্ডিয়া জোট তৈরি হলেও আসন সমঝোতা না হওয়ায় সময় হাতের বাইরে চলে যাচ্ছে। শুধু বাংলায় নয়, অনেক রাজ্যেই আসন সমঝোতা অধরা থেকে গিয়েছে। কবে হবে আসন নিয়ে মীমাংশা? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আবার বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। তবে এবার দ্রুত আসনরফা করতে ভার্চুয়াল মাধ্যমেই বৈঠক বসবে ইন্ডিয়া জোটের। শনিবার, ১৩ জানুয়ারি ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে। ইন্ডিয়া জোটের এই ভার্চুয়াল বৈঠকে…










