Indian Hypersonic Missile: ঘুম ছুটল পাকিস্তান-চিনের, ভারতের হাতে শব্দের থেকে ৬ গুণ গতির হাইপারসনিক মিসাইল
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট সাফল্য ডিআরডিও-র। ভারতের হাতে চলে এল শব্দের থেকে ৬ গুন গতির ক্ষেপণাস্ত্র। যে অস্ত্র তৈরি করে আমেরিকার মতো দেশেও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, সেরকম ৩টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখন ভারতের হাতে। এর ফলে ঘুম ছুটল পাকিস্তান, চিনের মতো দেশের। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৫০০ কিলোমিটার। এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এই ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয়েছে স্ক্যামজেট ইঞ্জিন। এই ইঞ্জিনই ব্যবহার করা হয় ব্রহ্মস-২ সুপারসনিক ক্রুইজ মিসাইলে। ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা ও…










